Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ঘুমন্ত বিছানায় সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর, শোকের ছায়া করিমপুরের মাধপুরে

নিজস্ব সংবদদাতা, দৈনিক সমাচার, করিমপুর : ঘুমন্ত বিছানায় সাপের কামড়ে মৃত্যু হল বছর পনেরোর এক কিশোরীর।
ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের মাধপুর গ্রামে। রিয়া খাতুন নামের ওই কিশোরী বালিয়াডাঙ্গা এনপিএম বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

প্রতিবেশী রাজীব সেখ জানিয়েছেন, সোমবার রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কাটে ওই কিশোরীকে। প্রথমে ওঝার কাছে নিয়ে গেলে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সঙ্গে সঙ্গে করিমপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। বহরমপুর যাওয়ার পথেই ওই কিশোরীর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা মাধপুর গ্রামে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!