Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

দীপাবলির রাতে প্রদীপ জ্বালাতে গিয়ে পুড়ে মৃত বৃদ্ধা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীপাবলির রাতে নিজের বাড়িতে প্রদীপ জ্বালাতে গিয়ে পুড়ে মৃত‍্যু হল এক বৃদ্ধার
শনিবার রাতে বাঁকুড়া শহরের ইন্দ্রাগোড়ায় ঘটনাটি ঘটে। মৃতের নাম রেবা চৌধুরী (৭৬)। বাড়িতে একাই থাকতেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে নিজের বাড়ি থেকে রেবাদেবীর দেহ উদ্ধার হয়। তিনি কখন দগ্ধ হয়েছেন তা জানাতে পারেননি কেউ। পাড়ার কালীপুজোয় তিনি যাননি দেখে প্রতিবেশীরা খবর নিতে আসেন। তখনই বাড়িতে ঢুকে দেখতে পান ঘরের ভিতর পড়ে রয়েছে বৃদ্ধার দগ্ধ দেহ।

খবর দেওয়া হয় পুলিশে। কোতয়ালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। রবিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে দেহের ময়নাতদন্ত হয়।

 

Leave a Reply

error: Content is protected !!