দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ট্যুইটারে ‘বর্ধমান’–কে ‘বার্ডম্যান’ লিখে হাসির খোরাক হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সমস্ত বিষয়েই নিজের বক্তব্য ট্যুইটারে ব্যক্ত করে থাকেন তিনি। আর তাই নিয়ে একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনের সঙ্গেও সঙ্ঘাতে জড়িয়েছেন। কিন্তু রবিবার বর্ধমান সফর নিয়ে ধনকড় যা টুইট করলেন, তাতে রীতিমতো সমালোচনার ঝড় শুরু হয়েছে। ‘বর্ধমান’–কে ‘ভুল করে’ লিখে ফেললেন ‘বার্ডম্যান’।
আজ সেখানে যাচ্ছেন সস্ত্রীক জগদীপ ধনকড়। সফর নিয়ে দু’চার কথা লিখতে গিয়ে লেখেন, মন্দির পরিদর্শন করবেন তিনি। পুজো দেবেন সর্বমঙ্গলা মন্দিরে। ১০৮ মন্দিরও দেখে আসবেন। সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন করার কথাও রয়েছে তাঁর। সেখানেই ‘বর্ধমান’–কে লিখে ফেলেন ‘Burdman’। যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Governor West Bengal Jagdeep Dhankhar accompanied by Mrs Sudesh Dhankhar will be visiting BURDMAN on January 04.
Prayers will be offered at Sarbamangala Mandir and 108 Shib Mandir.
Governor will interact with media at 12.15 PM at Circuit House.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 3, 2021
























