Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিরোধিতা করছি বলে যে কোনও সময় বিজেপির হাতে খুন হতে পারি, আশঙ্কা প্রকাশ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিরোধিতা করছি বলে যে কোনও সময় বিজেপির হাতে খুন হতে পারি, বর্ধমানের মেমারিতে সভা থেকে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন মমতা। তিনি অভিযোগ করেেছন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সব কাজ ফেলে রেখে রাজ্যে এসে চক্রান্তের ছক কষছে। সিআরপিএফ অমিত শাহের কথায় কাজ করছে বলে ফের অভিযোগ করেছেন মমতা। কীভাবে কার উপর হামলা করানো যায় কেবল তার পরিকল্পনা করে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

মেমারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিরোধিতা করছি বলে আমাকে খুন করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাঁকে খুন করার চক্রান্ত করা হচ্ছে। বিজেপির চক্রান্তেই নন্দীগ্রামের ঘটনা ঘটেছে। কিছু পুলিশকে কিনে নিয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন ওনাকে কন্ট্রোল করুন, মোদীকে অনুরোধ করেছেন মমতা।

খুন হতে পারেন আশঙ্কা প্রকাশ করার পরেই আবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা। তিনি বলেছে কোনও কিছুতে আমি ভয় পাই না। যতদিন বাঁচব বাঘের বাচ্চার মতো বাঁচব। প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারে সিআরপিএফকে ঘেরাও কর মন্তব্যের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবং তাকে আগামিকাল সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!