দৈনিক-সমাচার, ডিজিটাল ডেস্ক : পত্র-পত্রিকা বা টিভি চ্যানেলগুলিতে প্রায়শই দাবি করা হয়, দেশজুড়ে নাকি মোদী ঝড় বা বিজেপি ঝড় বইছে। অথচ পরিসংখ্যান বলছে, দেশের মোট ৪৩৯৯টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে মাত্র ১০৮৯টি আসন। এরমধ্যে ৯৫০টি আসন গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে রয়েছে। তথ্য বলছে ২৯টির মধ্যে মাত্র দশটি রাজ্যে বিজেপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
অন্যদিকে সিকিম, মিজোরাম ও তামিলনাড়ুতে বিজেপির হাত খালি, অর্থাৎ এই তিন রাজ্যে একটিও আসন নেই বিজেপির। এছাড়া অন্ধ্রপ্রদেশে ১৭৫টির মধ্যে ৪টি, কেরলের ১৪০টির মধ্যে ১টি, পঞ্জাবে ১১৭টির মধ্যে ৩টি, পশ্চিমবঙ্গে ২৯৪টির মধ্যে ৩টি, তেলেঙ্গানায় ১১৯টির মধ্যে ৫টি, দিল্লিতে ৭০টির মধ্যে ৪টি, ওড়িশায় ১৪৭টির মধ্যে ১০টি, নাগাল্যান্ডে ৬০টির মধ্যে ১২টি আসন রয়েছে বিজেপির দখলে।
মেঘালয়ের ৬০টির মধ্যে ২টি, বিহারে ২৪৩টির মধ্যে ৭৪টি, জম্মু ও কাশ্মীরে ৮৭টির মধ্যে ২৫টি গোয়ার ৪০টির মধ্যে ১৩টি আসন রয়েছে বিজেপির দখলে। এই রাজ্যগুলিতে বিজেপির জোট সরকার রয়েছে।
























