Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‛চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদী সরকার’ – তোপ আকালি নেতা বাদলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পদ্মবিভূষণ ফিরিয়ে দিলেন শিরোমণি আকালি দলের নেতা এবং পঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। তাঁর দাবি ‛চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভারত সরকার’। ‘শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বিক্ষোভকে ঘৃণা এবং উদাসীনতার সঙ্গে সামলানো হচ্ছে।’

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি মেল করে তিনি জানিয়েছেন, ‛সাধারণ কৃষক-সহ সাধারণ মানুষের জন্য আজ আমি এটা হতে পেরেছি। আজ যখন তিনি (কৃষক) নিজের সম্মানের থেকেও বেশি কিছু হারিয়েছেন, তখন পদ্মবিভূষণ সম্মান রেখে দেওয়ার কোনও যুক্তি দেখছি না আমি।’ তাঁর আক্ষেপ, বেঁচে থাকার মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য প্রবল শীতের মধ্যে কৃষকদের লড়াই করতে হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!