Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‛বেশি বাড়াবাড়ি করলে দিলীপ ঘোষের প্যান্ট খুলে বাড়ি পাঠাবে মানুষ’, বেফাঁস অনুব্রত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: “বেশি বাড়াবাড়ি করলে এখানকার মানুষ দিলীপ ঘোষকে প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে ।” বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে এমনই বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। কেতুগ্রামে এক জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন অনুব্রত।

এদিন তিনি বলেন , «দিলীপ ঘোষ যেভাবে আজেবাজে কথাবার্তা বলছেন… মেরে দেব, কেটে দেব, সেইসব কথা মানুষ মেনে নেবে না। ” কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, বীরভূমে তৃণমূল কর্মীদের ফাটা বাঁশে করে পেটাবে । সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “সেটা তো দেখা যাবে কে কাকে বাঁশে করে পেটায়। তবে দিলীপবাবুর লজ্জা থাকলে এখানে সভা করার সাহস দেখাবেন না ।”

Leave a Reply

error: Content is protected !!