দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি নিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, তাঁর প্রার্থনা, শীঘ্রই প্রতিবেশী দেশের জনজীবন স্বাভাবিক হোক।
সোমবার রাতে ট্যুইটারে মোদী লেখেন, ‘পাকিস্তানে বন্যায় সৃষ্টি হওয়া ধ্বংসযজ্ঞ দেখে আমি দুঃখিত। আমরা হতাহতদের পরিবার, আহত এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত— সবার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আশা করছি, দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি।’
Saddened to see the devastation caused by the floods in Pakistan. We extend our heartfelt condolences to the families of the victims, the injured and all those affected by this natural calamity and hope for an early restoration of normalcy.
— Narendra Modi (@narendramodi) August 29, 2022
পাকিস্তানে বন্যা এ পর্যন্ত প্রায় ১,১০০ মানুষের প্রাণ কেড়েছে। প্রায় তিন কোটির বেশি মানুষ ঘরছাড়া। এই অবস্থায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যপ্রার্থনা করেছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। এই আহ্বানে ভারত সাড়া দেবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, এ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও সাহায্যের প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর।





















