Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিকেল পাঁচটায় ইন্ডিয়া গেটের সামনে মোদীর জবাবদিহি চাইব‌, হাথরসকাণ্ডে হুঁশিয়ারি চন্দ্রশেখরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বিকেল পাঁচটায় ইন্ডিয়া গেটের সামনে মোদীর জবাবদিহি চাইব‌, হাথরসকাণ্ডে হুঁশিয়ারি ভীম আর্মির সুপ্রিমো চন্দ্রশেখর আজাদ। তিনি আজ আজ বিকেল পাঁচটায় ইন্ডিয়া গেটের সামনে জমায়েতের ডাক দিয়েছেন। তাঁর তির্যক মন্তব্য, প্রধানমন্ত্রীর নীরবতা দেশের মেয়েদের পক্ষে বিপজ্জনক।

শুক্রবার সকালে চন্দ্রশেখর মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‌যে উত্তর প্রদেশ থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন মোদী, সেখানেরই হাথরসের একটি মেয়ের প্রতি এই নৃশংসতা দেখা গেল। মেয়েটি বা তার পরিবারের আর্তনাদ প্রধানমন্ত্রী শুনতে পাননি। আপনি কতদিন নীরব থাকবেন?‌ আপনাকে উত্তর দিতেই হবে। আপনার নীরবতা আমাদের মেয়েদের পক্ষে বিপজ্জনক’।

 

Leave a Reply

error: Content is protected !!