দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জাতীয় নাগরিকরপঞ্জি বা এনআরসি তামিলনাড়ুতে করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিল সে রাজ্যের শাসক জোট এআইএডিএমকে এবং বিজেপি-র শরিক দল পিএমকে।
এর আগে বিজেপির আরও দুই শরিক দল জেডিইউ এবং শিরোমনি অকালি দল এনআরসি বিরোধিতার কথা ঘোষণা করেছে।মঙ্গলবার ত্রিবান্দ্রামে তাদের জেনারেল কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে একটি রিজোলিউশন গ্রহণ করে পিএমকে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















