দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিষড়ার বিজেপি নেতা ভাস্কর শীলকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ভাস্করকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করা হয়। তাঁকে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের দাবি, লক্ষ্মীপল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ের পেছনে জড়ো করে রাখা কাঠের ভেতর একটি সেভেন এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি লুকিয়ে রেখেছিল। সেই পিস্তল উদ্ধারের পরই গ্রেফতার করা হয় ভাস্করকে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
শুক্রবার তাঁকে শ্রীরামপুর আদালতে এসিজেএম অমরকিশোর মাহাতোর এজলাসে তোলা হয়। এদিন আদালত চত্বরে ভাস্কর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁর আইনজীবী জানান, মক্কেল তাকে জানিয়েছেন, পুলিশ হেফাজতে তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে।

শুনানি শেষে বিচারক তাকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো এবং শ্রীরামপুর জেলের সুপার এবং ওয়ালশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টকে তার চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। যদিও বিজেপি নেতা ভাস্করকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















