দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলে বক্তব্য দেওয়ার দায়ে বুধবার মুম্বাই বিমান বন্দর থেকে ডাঃ কাফিল খানকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স৷ গত বছর ডিসেম্বরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী প্রতিবাদে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতার করা হয়৷ বৃহস্পতিবার তাঁকে বান্দ্রার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রের আদালতে তোলা হয়৷ আদালতে দাঁড়িয়েই কাফিল খান আশঙ্কা প্রকাশ করেন, উত্তর প্রদেশ পুলিশ তাঁকে ফেক এনকাউন্টারে মেরে ফেলবে৷
এদিন উত্তরপ্রদেশ পুলিশ কাফিলকে ট্রান্সিট রিমান্ডে নিতে চায়। আদালতে কাফিল খান বলেন, তাঁকে আইনজীবী নেওয়ার সুবিধা দেওয়া হয়নি৷ তিনি আইনজীবীদের কাছে তাঁর হয়ে লড়ার জন্য আবেদন করেন৷ কিন্তু কেউ এগিয়ে আসেননি৷ খানিকক্ষণ পর আইনজীবী আলকা শর্মা তাঁর হয়ে দাঁড়াতে সম্মত হন৷ এরপর কাফিল খান বলেন, উত্তরপ্রদেশ পুলিশ আমাকে মেরে ফেলবে৷ উত্তরপ্রদেশ সরকার আমাকে মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে৷ আমি প্ররোচনামূলক কোনও কথা বলিনি৷
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















