Thursday, March 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

তিন কেন্দ্রে আজ উপনির্বাচন, চলছে ভোট, করিমপুরে বিক্ষিপ্ত অশান্তি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ এই তিন কেন্দ্রে ভোট চলছে। আজ সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লাইন চোখে পড়ার মতো। যদিও সকালে ভোট শুরু হওয়ার পরই করিমপুরে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।

আগে থেকেই করিমপুরে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করে রেখেছে কমিশন। এই বিধানসভার ৯৭ শতাংশ বুথেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তুলনায় খড়্গপুর সদর আসনের ৭৬ শতাংশ বুথে এবং কালিয়াগঞ্জে ৪০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

কমিশন জানিয়েছে, করিমপুরে মোট ভোটার সংখ্যা হল ২,৪০,৭৬৯। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে যথাক্রমে ২,২৪,৩৩৮ এবং ২,৬৮,৯৬৯ জন ভোটার রয়েছেন। তিন বিধানসভা কেন্দ্রেই গড়ে সাড়ে তিনশোর বেশি ভিভিপ্যাট মেশিন থাকবে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!