দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইদানিং শহরের একাধিক রাস্তায় দেখা মিলছে ছোট-বড় গর্তের। কোনও রাস্তার আবার পিচ উঠে গিয়ে বেহাল দশা। যার জেরে সেখানে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির হাল ফেরানো যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সূত্রের খবর, এইসব রাস্তা মেরামতের জন্য পুরসভা এবং পূর্ত দফতরকে চিঠি পাঠিয়েছে লালবাজার। প্রথম দফায় কোন কোন রাস্তার হাল খারাপ, তার তালিকা পাঠিয়েছে লালবাজার। পুজোর আগে ফের এক বার রাস্তার হাল দেখে নিয়ে চিঠি পাঠানো হবে বলে সূত্রের খবর।
Tags:Poor Road




















