Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিমানের সিটে বসা নিয়ে ঝগড়া বাঁধালেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর! ভাইরাল ভিডিও

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি থেকে ভোপালগামী বিমানে সিটে বসা নিয়ে যহযাত্রীদের সঙ্গে ঝগড়া করে বিতর্কে জড়ালেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর! সেই ঝগড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার স্পাইস জেটের বিমানে দিল্লি থেকে ভোপাল ফিরছিলেন প্রজ্ঞা। বিমানে উঠে বিজেপি সাংসদ বসে পড়েন একেবারে ফ্রন্ট রো-তে জানলার ধারে। ওই সিট যে যাত্রী বুক করেছিলেন, তিনি বসতে চাইলে ঝগড়া শুরু করে দেন প্রজ্ঞা।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

ভিডিওতে শোনা যায় ওই যাত্রী বলছেন, ‛আমি অতিরিক্ত টাকা দিয়ে এই আসন বুক করেছি। আপনি তো জনপ্রতিনিধি। আপনার উচিত মানুষের ভালমন্দ দেখা। আপনারা দেশের নেতা! লজ্জা হওয়া উচিত!’ এই কথা শুনেই রেগে যান প্রজ্ঞা। আঙুল তুলে ভোপালের সাংসদকে বলতে শোনা যায়, ‛মুখ সামলে কথা বলুন। ভাষা ঠিক করুন।’ পালটা ওই যাত্রী বলেন, ‛আমি ঠিক ভাবেই কথা বলছি। আমার ভাষাও ঠিক আছে। লজ্জা হওয়া উচিত এটা কোনও খারাপ কথা নয়।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!