Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

পুলিশের মার থেকে কংগ্রেস কর্মীকে বাঁচাতে ব্যারিকেড টপকালেন প্রিয়াঙ্কা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ডে শাসক দল বিজেপির বিরোধিতায় এ বার কার্যতই চালকের আসনে প্রিয়াঙ্কা গান্ধী। শুধুমাত্র গাড়ি চালানোই নয়, শনিবার পুলিশের লাঠির আঘাত থেকে দলীয় কর্মীকে বাঁচাতে ব্যারিকেড টপকে ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তেও দেখা গেল তাঁকে।

দিল্লি থেকে উত্তরপ্রদেশে ঢোকার মুখে এ দিন দিল্লি-নয়ডা ডায়রেক্ট ফ্লাইওভারের টোল প্লাজায় ব্যারিকেড বসিয়ে কংগ্রেস নেতাদের রাস্তা আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে এলে প্রিয়াঙ্কাকেও আটকানো হয়। কংগ্রেস নেতাদের হঠাতে এলোপাথাড়ি লাঠিচার্জ শুরু করে পুলিশ। সেই সময় দলের এক কর্মীকে পুলিশের হাতে মার খেতে দেখে ভিড় ঠেলে ছুটে আসেন প্রিয়াঙ্কা। দু’হাত দিয়ে তাঁকে আঁকড়ে ধরেন।

 

Leave a Reply

error: Content is protected !!