দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস যাওয়ার পথে এক পুরুষ পুলিশকর্মীকে প্রিয়াঙ্কা গান্ধীর কুর্তা ধরে টানতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। পুলিশের ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। সেই ঘটনার পর ক্ষমা চাইল নয়ডা পুলিশ। একইসঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হল।

























