দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গত সপ্তাহে করোনা পরীক্ষা করিয়েছিলেন কবি। রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন।
কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি।
Tags:Shankha Ghosh


























