Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লির জামা মসজিদের সামনে হাজির হাজার হাজার মানুষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জুম্মার নামাজ শেষ হতেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দিল্লির জামা মসজিদ চত্বর। পরিস্থিতি সামাল দিতে দিল্লির তিনটি মেট্রো স্টেশনে ঢোকা-বেরনো বন্ধ করে দিয়েছে প্রশাসন। কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে রাজধানীর মেট্রো পরিষেবা।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আজ জুম্মা নামাজের শেষে ভীম আর্মির পক্ষ থেকে দিল্লির জামা মসজিদ থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা না মেলায় মসজিদের সামনের রাস্তাতেই উত্তাল বিক্ষোভ শুরু হয়। এই জনসমাগমে উপস্থিত রয়েছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদও।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!