Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অর্ণবের গ্রেফতারির প্রতিবাদ, গ্রেফতার বিজেপি নেতা কপিল মিশ্র, তাজিন্দর সহ একাধিক কর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নাইক এবং তাঁর মা আত্মহত্যা করেন মুম্বইয়ের আলিবাগে। সুইসাইড নোটে রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী এবং আরও দু’‌জনের নাম লিখে যান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কদিন আগে অর্ণবকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই নিয়ে বিজেপি নেতা–মন্ত্রীরা মহারাষ্ট্র সরকার এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন। রবিবার এই নিয়ে দিল্লির রাজঘাটে প্রতিবাদে বসেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র, তাজিন্দর বগ্গা সহ কয়েক জন। তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্ধারিত জায়গায় প্রতিবাদ দেখানোর কথা বলা হয়েছিল বিজেপি নেতাদের। তাঁরা তা মানেননি। এতে সরকারি নির্দেশ লঙ্ঘিত হয়েছে বলে আটক করা হল।

 

 

Leave a Reply

error: Content is protected !!