দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের একবার চীন নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তীব্র কটাক্ষ করে তিনি বললেন, প্রধানমন্ত্রীর ভীরুতার জন্যই চিন আমাদের জমি দখল করেছে।
রবিবার ট্যুইট করে রাহুল গান্ধী বলেন, ‛সবাই ভারতীয় সেনার ক্ষমতা ও বীরত্বকে বিশ্বাস করেন। কেবলমাত্র প্রধানমন্ত্রী করেন না। তাঁর ভীরুতার জন্যই চিন আমাদের জমি দখল করেছে। তাঁর মিথ্যের জন্যই চিন সেখানে নিজের অধিকার ধরে রেখেছে।’

























