Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ট্রাক্টর ব়্যালি “নাটক”-খোঁচা বিজেপির, “করদাতাদের টাকায় কেনা প্রধানমন্ত্রীর ৮ হাজার কোটির বিমান বিলাসিতা নয়?” পালটা রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সংশোধিত কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে উত্তাল গোটা দেশ। পাঞ্জাবে কৃষকদের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাহুল গান্ধী। তিনি তিনদিনের খেতি বাঁচাও ট্রাক্টর যাত্রার সূচনা করেন। মঙ্গলবার সেই তিনদিনের যাত্রার শেষদিন ছিল। এদিন, তিনি সঙ্গীদের নিয়ে পাঞ্জাব সীমানা পেরিয়ে হরিয়ানায় ঢোকার চেষ্টা করেন। ঢোকার মুখে বাধা পেলেন রাহুল গান্ধী। পুলিশি বাধা নিয়ে রাহুলের বক্তব্য, “৫০০ ঘণ্টা অপেক্ষা করতে হলেও আমি করতাম।”

এরপরেই রাহুলের ট্রাক্টর ব়্যালিকে কটাক্ষ করে বিজেপি, গেরুয়া শিবিরের কথায়,”গদিতে বসে ট্রাক্টর চালিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর নাটক করছেন রাহুল।” এই খোঁচার জবাবে প্রধানমন্ত্রী নতুন এ-ওয়ান বিমান কেনার প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, “প্রধানমন্ত্রী যদি করদাতাদের টাকায় ৮ হাজার কোটি টাকার এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে পারেন তাহলে আমি কেন কুশন দেওয়া ট্র্যাক্টরে বসতে পারি না?”

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মার্কিন রাষ্ট্রপতির বিমানের ধাঁচে তৈরি মোদির নতুন বিমান ভারতে এসেছে।

 

Leave a Reply

error: Content is protected !!