Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

রামদেবের কোরোনিল করোনা সারাবে! সিলমোহর দিলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোরোনিল ওষুধে যে করোনা ভালো হয়ে যাবে তা অনেক দিন আগেই দাবি করেছিল পতঞ্জলি আয়ুর্বেদিক সংস্থা। সেই বিজ্ঞাপন অনেক বিতর্ক হয়েছে। কেন্দ্রী আয়ুশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল, কোরোনিল কেবল রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে। করোনার ওষুধ হিসাবে নয়। এই কোরোনিল ওষুধ বাজারে বিক্রি বন্ধ হয়নি তবে এটা করোনার ওষুধ এই বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনার ওষুধ লঞ্চের সময় উপস্থিত ছিলেন বাবা রামদেব এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং নীতিন গড়করি।

পতঞ্জলি সংস্থার তরফে দাবি করা হয়েছে, তাদের কোরোনিলই ওষুধই হল বিশ্বের প্রথম ‘প্রমাণ-নির্ভর’ করোনার ওষুধ এবং এটি সিওপিপি অনুমোদিত। সিওপিপি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ওষুধের গুণমান যাচাইয়ের মাপকাঠি। এই দিন লঞ্চিং অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুর্বেদের বিশ্বাসযোগ্যতা ও বাবা রামদেবের উপর কখনই সন্দেহ করা উচিত নয়। বাবা রামদেবের স্বপ্ন ভারত সরকারের স্বপ্ন। কোরোনিল যে করোনা হারিয়ে দেবে সেই কথাতেই এক প্রকার সিলমোহর দিলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

error: Content is protected !!