দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক বছরে ইউটিউবার হিসেবে তার উপার্জন প্রায় ৩ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২১ কোটি টাকা! বয়স মাত্র ৯, তবে এই বয়সেই টানা ৩ বছর সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবার হল রায়ান কাজি। এই দাবি বাণিজ্যপত্রিকা ‘ফোর্বস’-এর।
পত্রিকাটির তালিকা অনুযায়ী জুন, ২০১৯ থেকে জুন, ২০২০ অবধি সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবারদের মধ্যে প্রথম স্থানে আছে রায়ান। টেক্সাসের বাসিন্দা রায়ানের ইউটিউব চ্যানেলের নাম ‘রায়ানস ওয়ার্ল্ড’। সেখানে তার কাজ হল বাক্স থেকে খেলনা বার করে সেগুলির রিভিউ করা। নেটাগরিকদের কাছে তুমুল জনপ্রিয় তার চ্যানেল।
Tags:You Tube

























