Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ সাধু-র, ২ বছর পর মন্দির থেকে গ্রেফতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ‘সাধু’ কে ২ বছর পর মন্দির থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত ওই সাধু থাকত উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার এক মন্দিরে। ৫০ বছরের ওই ব্যক্তি এক নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত। প্রায় ২ বছর ধরে তাকে খুঁজছে পুলিশ। সম্প্রতি ওই মন্দির থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্যেন্দ্র শুক্ল। মধ্যপ্রদেশের সভাপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা সে। ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই বেপাত্তা ছিল সে। ঘটনা নিয়ে সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালোজাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মামলা দায়ের হয়েছিল। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

 

সাভাপুর থানার স্টেশন ইন চার্জ এসপিএস চান্ডেল বলেছেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’’ সাইবার বিভাগের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

Leave a Reply

error: Content is protected !!