দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এজন্য জারি হল বিজ্ঞপ্তি। শূণ্য পদের সংখ্যা ২২। মূলত অফিস পদেই নিয়োগ করা হবে। বেতন ৩৫ হাজার টাকা। বিজনেস করেসপনডেন্ট ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে। দু’ বছরের জন্য চুক্তির ভিত্তিতে। নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত অফিসারদের। ইচ্ছুক প্রার্থীকে ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। ২২টি শূন্যপদের মধ্যে আটটি রয়েছে ডিব্রুগড়ে, পাঁচটি গুয়াহাটিতে, চারটি জোরহাটে, তিনটি শিলঙে এবং দু’টি শিলচরে। এই পদে নিযুক্ত হয়ে মূলত কাজ করতে হবে, বিজনেস করেসপনডেন্ট ফেসিলিটেটরকে রেজিস্টার চালু করতে হবে।
ব্যাঙ্কিং সব বিভিন্ন বিষয়ে বোঝাতে হবে। প্রশিক্ষণ দিতে হবে। বিদেশে গ্রাহক পরিষেবার বিষয়টিও দেখতে হবে। এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ – ৬৩ বছরের মধ্যে। এসবিআই ও অন্যান্য পাবলিক সেক্টর ব্যাঙ্কের স্কেল ওয়ান থেকে স্কেল ফাইভ পর্যন্ত অবসরপ্রাপ্ত অফিসাররা আবেদন করতে পারবেন।


























