Tuesday, February 10, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

আন্দোলনের নয়া রূপ দেখছে শহর কলকাতা, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় ছাত্রসমাজ

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিকসমাচার, কলকাতা : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে শহর কলকাতায়। আজও সেই একই দৃশ্য দেখা যাচ্ছে। কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হয়ে ধর্মতলায় পৌঁছেছে। মিছিলে পা মিলিয়েছে ছাত্রসমাজ। তাঁদের হাতে জাতীয় পতাকা, মুখে নাগরিকত্ব আইন, এনআরসি ও মোদী সরকার বিরোধী স্লোগান।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ একটি সাংবাদিক বৈঠকে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। ওই দিনই আজকের ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি নাগরিকত্ব আইন বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!