Friday, February 13, 2026
Latest Newsদেশফিচার নিউজ

“চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয়, চাইলে গ্ৰেফতার করুক”

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু কাশ্মীরের পিপলস মুভমেন্ট পার্টি তৈরি করতে গিয়ে আইএএস অফিসারের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে। বলা হচ্ছে, পুনরায় আইএএস পদে ফিরে আসতে পারেন শাহ ফয়সল। শাহ গ্ৰেফতার হওয়ার পরই আরও এক আইএএস অফিসার পদত্যাগ করেছিলেন। সেই কান্নান গোপীনাথান বলেছেন, শাহ পুনরায় আইএএস পদে চাকরিতে ফিরে এলেও তার সঙ্গে কেন্দ্রীয় সরকার যে ব্যবহার করেছিল তার পরিবর্তন সম্ভব নয়। শাহ ফয়সলকে বেআইনিভাবেই গ্ৰেফতার করা হয়েছিল বলে মত কান্নানের।

কান্নান বলছেন, ফয়সল ফিরে এলে তিনিও যে পুনরায় কাজে যোগ দেবেন তেমন কোনও সম্ভাবনা নেই। তাঁর কথায়, শাহ ফয়সল পদত্যাগ করেছিলেন বলেই আমি চাকরি ছাড়িনি। তাঁর সঙ্গে নির্লজ্জ ও অসাংবিধানিক আচারণ করেছিল কেন্দ্রীয় সরকার। আর এত কিছুর পরও গণমাধ্যম ছিল নীরব। কান্নান বলেছেন ভারতের গণতন্ত্রে ক্ষয় শুরু হয়েছে যা এখন চলছে। তিনি বলেন, “আমি আমার জন্যই পদত্যাগ করেছি। আমার ইস্তফা পত্র যে তারা মেনে নেবে না আমি জানি। কিন্তু আর চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয়। ওরা চাইলে আমাকে গ্ৰেফতার করে নিয়ে যাক।”

 

 

Leave a Reply

error: Content is protected !!