Tuesday, February 10, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

অনলাইনে ‘ফাঁস’ শাহরুখের ‘জওয়ান’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়েই আভাস মিলেছিল, প্রথম দিন প্রেক্ষাগৃহে উপচে পড়তে চলেছে দর্শকের ভিড়। হয়েছেও তাই। সেই ছবিই ফাঁস হয়ে গেল অনলাইনে। মুক্তির প্রথম দিনেই জালিয়াতির শিকার হল শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি।

‘জওয়ান’ মুক্তির মাত্র ছ’ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ছবির ‘হলপ্রিন্ট’। সাধারণত প্রেক্ষগৃহে ঢুকে ক্যামেরার মাধ্যমে গোটা ছবি রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তার পর সেই ছবি হাতের নাগালে পেয়ে যান দর্শক। বাড়িতে বসেই ছবি দেখে নিতে পারলে আর টাকা খরচ করে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখবেন কেন!

Leave a Reply

error: Content is protected !!