Saturday, February 14, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

এন্ট্রান্স ও চাকরির পরীক্ষা কেমন হয়? ১২টি সেন্টারে ১৫০০ ছাত্রছাত্রীর তেমনই পরীক্ষা নিল এসআইও

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হাওড়া : দেশ তথা বিশ্বজুড়ে দিনের পর দিন প্রতিযোগীতা বেড়েই চলেছে। নার্সারি, যেখান থেকে শিশুরা বাস্তব জগতের সাথে প্রথম পরিচিতি লাভ করে, সেখান থেকেই প্রতিযোগীতা শুরু হয় এবং ক্রমেই তা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বর্তমান সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা প্রতিটি ছাত্রছাত্রীর ব্যক্তিগত দক্ষতা ও মেধা নিরুপন করতে যথেষ্ট উপযোগী নয়। এজন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্বিক দক্ষতা ও মানোন্নয়নের বেশকিছু উদ্যোগ গ্রহন করেছে, কিন্তু অগ্রগতির বিকাশে তা উল্লেখযোগ্য নয়।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

এমন প্রক্ষাপটে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) হাওড়া জেলা শাখা নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে জিনিয়াস এক্সপ্লোরেশন টেস্ট (গেট) নামক একটি প্রতিযোগীতামুলক পরীক্ষার আয়োজন করে। আজ সমগ্র জেলা জুড়ে ১২টি সেন্টারে ১২০০ থেকে ১৫০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। আগামী ২৯ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষায় নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দুই বিভাগেরই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিকে স্কলারশিপ প্রদান করা হবে বলে জানিয়েছে এসআইও।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!