Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

কেন্দ্রীয় মন্ত্রী হতে না পারায় বিজেপি যুব মোর্চার সভাপতি থেকে পদত্যাগ করলেন সৌমিত্র খাঁ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী হতে না পারায় বিজেপি যুব মোর্চার সভাপতি পদ ত্যাগ করলেন সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুক পোস্টে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি নিজেই। যদিও পদ ছাড়লেও দলের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছে সৌমিত্র। তবে বিজেপি সাংসদের এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে অন্তত দুই জন সাংসদ মন্ত্রী হতে চলেছেন। একজন নীশিত প্রামানিক এবং অন‍্যজন শান্তনু ঠাকুর। তবে মন্ত্রীসভা থেকে ছাঁটাই করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে।

 

Leave a Reply

error: Content is protected !!