Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ‍্য সরকারের ‘দুয়ারে দুয়ারে সরকার’, জেনে নিন পাওয়া যাবে কোন কোন সুবিধা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে বাঁকুড়া সফরে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ১ ডিসেম্বর থেকে চালু হতে চলেছে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের মোট ১২টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। এই প্রকল্পগুলি হল

খাদ্য ও সরবরাহ দফতরের খাদ্যসাথী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্বাস্থ্যসাথী

অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের জাতিগত শংসাপত্র ও শিক্ষাশ্রী

আদিবাসী উন্নয়ন দফতরের জয় জোহার

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের কন্যাশ্রী, রূপশ্রী

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের ঐক্যশ্রী

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের একশো দিনের কাজ

এছাড়া কৃষি দপ্তরের কৃষক বন্ধু এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের মিউটেশন

প্রকল্প সফল করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন জেলাশাসকরা। সেখানে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তাঁরা। স্কুল, কলেজ, কমিউনিটি হল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ২ মাস ধরে আয়োজিত হবে ক্যাম্প। সেখান থেকেই মিলবে প্রকল্পের ফর্ম। এছাড়া সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে জানানো যাবে ড্রপ বক্সে।

 

Leave a Reply

error: Content is protected !!