Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘গোলি মারো’ স্লোগান দেওয়া ঠিক হয়নি! দিল্লিতে গোহারান হারের পর মানলেন অমিত শাহ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দিল্লির নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, ‛দেশ কি গদ্দারো কো’, আর জনতা গলা মিলিয়ে বলেছিল, ‛গোলি মারো শালো কো।’ বিদ্যুতের গতিতে ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে সেই সময়ে ভালমন্দ কিছু না বললেও দিল্লিতে গোহারান হারার পর মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেছেন, ‛গোলি মারোর মতো মন্তব্য করা উচিত হয়নি। একই সঙ্গে দিল্লির ভোটকে ভারত-পাকিস্তান ম্যাচ বলেও ঠিক করেননি বিজেপি নেতারা।’ এদিন অমিত শাহ স্বীকার করে নিয়েছেন, ‛দিল্লির ভোট নিয়ে আমার অনুমান ভুল ছিল।’ ভোটের আগে অমিত শাহ একাধিক সাক্ষাৎকার, জনসভায় বলেছিলেন, দিল্লিতে এবার বিজেপির সরকার হচ্ছেই।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!