দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের পরিবহণে মদন মিত্র। তবে এবার মন্ত্রী হিসেবে নয়। প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে নতুন কমিটি গড়ল রাজ্য সরকার।
মদন মিত্র এই কমিটির দায়িত্বে এলেন। নবান্ন সূত্রের খবর, পরিবহণ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের দেখভাল করবে এই কমিটি।
পরিবহণ কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। এরই পাশাপাশি, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো প্রকল্পের আওতায় পরিবহন কর্মীদের আনা হচ্ছে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর।
























