দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ সকাল থেকেই চলছে ভোট গণনা। গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে মহাজোট। ইতিমধ্যে আরজেডি এগিয়ে ১২৬ আসনে। এনডিএ এগিয়ে ১০৯ আসনে। তেজস্বী যাদবই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী! গণনা শেষ হওয়ার আগেই ট্রেন্ডিং শুরু সোশ্যাল মিডিয়ায়।
As big a gift as position of CM of Bihar for #Tejaswiyadav on his birthday.
— Sandeep Chaudhury (@SandeepPersona) November 9, 2020
বিহারের রাজধানী পটনার রাস্তায় রাস্তায়, অলিতে-গলিতে তেজস্বী যাদবকে নিয়ে পোস্টার ছেয়ে গিয়েছে। ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে তুলে ধরা হয়েছে। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়েছে পোস্টারে। শুভেচ্ছা জানাতে গিয়েই একাধিক পোস্টারে তাঁকে বিহারের ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়।
बिहार: राष्ट्रीय जनता दल के नेता तेजस्वी यादव के जन्मदिन पर पटना की सड़कों पर उन्हें जन्मदिन की शुभकामनाएं देते पोस्टर लगे दिखे। pic.twitter.com/EtGJX8SoIH
— ANI_HindiNews (@AHindinews) November 9, 2020
Happy birthday @yadavtejashwi . Have a great day and a brilliant year ahead. See u as CM of Bihar tomorrow. #happybirthdaytejashwi !! pic.twitter.com/frV7hTeOIQ
— Tehseen Poonawalla Official (@tehseenp) November 9, 2020
‘বিহারের মুখ্যমন্ত্রী’ ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়াতেও। তেজস্বী যাদব মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। মহাজোট জিতলে নিশ্চিত ভাবে তিনিই হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী। নীতীশ জমানার বেকারত্বের উল্লেখ করে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুব ভোটারদের আস্থা অর্জন করেন তেজস্বী।

























