দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার জনকে এনকাউন্টার করে মেরেছে পুলিশ। ধর্ষকদের মৃত্যুর ঘটনায় তেলেঙ্গানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৯ ডিসেম্বর অর্থাৎ সোমবার পর্যন্ত মৃতদের দেহ সংরক্ষিত করে রাখতে হবে।
তদন্ত ও বিচার না করে এ হল ঠাণ্ডা মাথার খুন। সাজানো এনকাউন্টার। এই বক্তব্য জানিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বেশকিছু আবেদন জমা পড়েছে। তা বিবেচনা করে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পোস্ট মর্টেমের ভিডিও ফুটেজ একটি কম্প্যাক্ট ডিস্ক বা পেন ড্রাইভে নিয়ে তা মেহবুবনগরের মুখ্য জেলা বিচারকের কাছে পেশ করতে হবে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মেহবুবনগরের মুখ্য জেলা বিচারককে তা গ্রহণ করার নির্দেশ দিয়ে বিচারপতিরা বলেছেন, পেন ড্রাইভ বা কম্প্যাক্ট ডিস্ক শনিবার বিকেলের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। উল্লেখ্য, শুক্রবার ভোর রাতে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তের। তারপর দেশ জুড়ে বহু মানুষ পুলিশের প্রশংসা করতে শুরু করেছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















