দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের কুলগামে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন পাঁচ জন বাঙালি শ্রমিক। এঘটনায় আহত এক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহ জানিয়েছেন, জঙ্গি হানায় নিহত শ্রমিকরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।

দিলবাগ সিংহ জানিয়েছেন, কাজের সূত্রে উপত্যকায় এসেছিলেন ওই শ্রমিকেরা। নিহত পাঁচ জনের মধ্যে তিন জনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন, শেখ কামরুদ্দিন, শেখ মহম্মদ রফিক এবং শেখ মুরসলিন। আহত জাহিরুদ্দিনকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর।

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















