Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

লোকের ভবিষ্যৎ ঠিক করে দেওয়া জ্যোতিষীর নিজেরেই মৃত্যু হল আগুনে পুড়ে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আংটি আর পাথর দিয়ে কত লোকের ভবিষ্যৎ ঠিক করে দিয়েছেন তার ঠিক নেই। কিন্তু নিজের ভবিষ্যৎ এমন হবে তা তিনি হয়তো ভাবতেই পারেননি। রবিবার সাতসকালেই কেষ্টপুর সমর সরণিতে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।

প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, স্ত্রীকে নিয়ে কেষ্টপুরের এই বাড়িতে থাকতেন জ্যোতিষী। তবে কৃষ্ণনগরে তাঁর স্ত্রী বাপের বাড়িতে গিয়েছেন। তাই শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন খ্যাতনামা জ্যোতিষী। রবিবার সকালে যে এমন কাণ্ড ঘটবে তা কল্পনা করতে পারেননি কেউই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ তদন্ত করে দেখা হবে।

 

Leave a Reply

error: Content is protected !!