Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

টিকার কারনেই হাসপাতাল কর্মীর মৃত্যু, মানতে নারাজ‌ যোগী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়। সেই দিনেই টিকা নিয়েছিলেন। তার ২৪ ঘণ্টা পর মারা গেলেন মাহীপাল সিং। মৃতের পরিবারের অভিযোগ, আগে সুস্থ থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি অসুস্থ হয়ে পড়েন ৪৬ বছর বয়সি ওই ব্যক্তি। তারপরই মারা যান মহিপাল। কিন্তু ‌টিকার কারনেই যে ওই হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে তা মানতে নারাজ‌ উত্তরপ্রদেশের যোগী সরকার।

জেলার চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন, মৃত্যুর সঙ্গে টিকার যোগ নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হচ্ছিল মহীপালের। তাঁর পরিবার জানিয়েছেন, টিকা নেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। মোরাদাবাদের চিফ মেডিকেল অফিসার এমসি গর্গ জানালেন, ‘‌শনিবার দুপুরে তিনি টিকা নেন। রবিবার বুকে ব্যথা অনুভব করেন। শ্বাসকষ্ট হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত করা হচ্ছে। টিকার প্রতিক্রিয়ায় মৃত্যু হয়নি। শনিবার রাতেও তিনি ডিউটি করেন।’‌

ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, ‘‌কার্ডিওজেনিক শক বা সেপটিক শক’‌–ই মৃত্যুর কারণ। মৃতের ছেলে জানিয়েছেন, ‘‌বাবা শনিবার দুপুর দেড়টা নাগাদ টিকা কেন্দ্র থেকে বেরোন। আমি তাঁকে বাড়ি নিয়ে আসি। তাঁর কাশি হচ্ছিল। শ্বাসকষ্ট হচ্ছিল। নিউমোনিয়া ছিল। অল্প সর্দিকাশিও ছিল। বাড়ি ফেরার পরেই অস্বস্তি বাড়ে।’‌ শনিবার ২২,৬৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে।

 

 

Leave a Reply

error: Content is protected !!