Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

“দলের আজকে আমার প্রয়োজন ফুরালো!”, টিকিট না পেয়ে ক্ষোভ আরাবুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: “দলের আজকে আমার প্রয়োজন ফুরালো!”, টিকিট না পেয়ে ক্ষোভ তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামের। আজ হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় আবুলের একটি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, “দলের আজকে আমার প্রয়োজন ফুরালো!” এবারের আসন্ন ভোটে বাদের খাতায় রয়েছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আরাবুলকে নিয়ে একসময় সরগরম ছিল রাজ্য রাজনীতি।

আরাবুলের এই পোস্ট কি অন্য কিছুর ইঙ্গিত? দলের সঙ্গে তার সম্পর্কের ফাটলের শুরু নাকি সামান্য অভিমান মাত্র? তা বলবে সময় তবে আপাতত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পোস্টটি আদৌ আরাবুল নিজে করেছেন কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, আজ কালীঘাটের বাড়িতে বসে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ভিড় চোখে পড়ার মতো। অনেক নতুন দের সুযোগ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি বাদ গেছেন বহু পুরানো জনপ্রতিনিধি। এরফলে পুরনোদের গোঁসা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার।

 

 

Leave a Reply

error: Content is protected !!