দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে শুরু হল কোভ্যাক্সিন টিকার ট্রায়াল। প্রথম টিকার ইঞ্জেকশন নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতায় টিকা চলে এলে প্রথম স্বেচ্ছাসেবক হবেন তিনিই, এমন প্রস্তাবই দিয়েছিলেন প্রাক্তন মেয়র।
তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছে কোভ্যাকসিনের ১,০০০টি ডোজ। ২ ডিসেম্বর থেকে ট্রায়াল শুরু হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছিল নাইসেড। আজ বেলার দিকে নাইসেডে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী। টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে তাঁকে।
Tags:Firhad Hakim
























