দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সে জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জনের নাম রয়েছে। আজ থেকেই ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও পরিমার্জনের কাজ। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। করোনা আবহে অনলাইন আবেদনে জোর দেওয়া হচ্ছে। ১৫ জানুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত তালিকা।
Tags:Voter List

























