Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‛ওরা আমার স্ত্রীকে চুরি করেছে’, সুজাতা ‘বিচ্ছেদ’ নিয়ে তৃণমূলকে একহাত সৌমিত্রর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। এর পর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে বিদ্ধ তৃণমূল-বিজেপি।
সুজাতা ‘বিচ্ছেদ’ নিয়ে এ বার তৃণমূলকে নিশানা করলেন সৌমিত্র খাঁ। শুক্রবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে যুব মোর্চার এক অনুষ্ঠানে গিয়ে সৌমিত্রর অভিযোগ, ‘‘তৃণমূল সব কিছু চুরি করে। ওরা আমার স্ত্রীকে চুরি করেছে।’’

এদিন তিনি বলেন, ‘‘তৃণমূল ক্ষয়িষ্ণু দল। ওটা ভেঙে গেছে। কিছু পুলিশ আধিকারিক তৃণমূলকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে।’’ স্ত্রী সুজাতার তৃণমূলে যোগদান ঘিরে সৌমিত্রর পারিবারিক জীবনে দ্বন্দ্ব শুরু হয়েছে। তা নিয়ে সৌমিত্রর উপলব্ধি, ‘‘এতে আমি ভেঙে পড়িনি।’’

Leave a Reply

error: Content is protected !!