Thursday, March 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

শুক্রবার তৃণমলের পুরো প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা, চারদিন পর নির্বাচনী ইস্তাহার

নবান্নে মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার দুপুরে কালীঘাটে তৃণমূল প্রার্থীদের  ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আংশিক নয়, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। চারদিন পর নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করা হবে।

 

গতবারও শুক্রবারই (৪ মার্চ) প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। গতবার সেই ‛পয়া’ দিনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল। একা লড়াই করে তৃণমূলের আসন সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছিল। একাধিক জনমত সমীক্ষা অনুযায়ী, লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকলেও এবার তৃণমূলের চ্যালেঞ্জটা অবশ্য বেশি কঠিন।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, ৮০ বছরের বেশি কাউকে টিকিট দেওয়া হবে না। যাঁরা অসুস্থ, ধকল কমানোর জন্য তাঁদেরও প্রার্থী তালিকায় রাখা হচ্ছে না বলে সূত্রের খবর। তার ফলে রাজ্যের একাধিক আসনের বিদায়ী বিধায়করা টিকিট পাবেন না। সেই সঙ্গে পারফরম্যান্সের ভিত্তি করেও অনেক বিদায়ী বিধায়কের টিকিট ভাগ্য নির্ভর করবে।

 

Leave a Reply

error: Content is protected !!