Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আজ সেই ভয়াবহ দিন! ভোপাল গ্যাস ট্র্যাজেডির ৩৫ বছর, আজও পঙ্গু হাজার হাজার মানুষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোপালে ইউনিয়ন কার্বাইড রাসায়নিকের একটি প্ল্যান্টে ভয়াবহ বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনার ৩৫ বছর কেটে গেছে। ওই দুর্ঘটনাকে অনেকে ভোপাল গ্যাস ট্র্যাজেডি নামেও জানেন। ১৯৮৪ সালে এই এলাকায় বসবাসকারী সাড়ে পাঁচ লাখ মানুষ এই গ্যাস লিকের ঘটনায় আক্রান্ত হয়েছিল। যা ভোপালের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ ছিল।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

গ্যাস লিক হওয়ার সেই ভয়াবহ ঘটনায় প্রথম ২৪ ঘণ্টায় অন্তত ৩০০০ মানুষ প্রাণ হারায়। ভয়াবহ ফুসফুসের প্রদাহ থেকে শুরু করে আজীবন পঙ্গুত্বের মধ্যে রয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্থরা বলছেন, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায়, সেটার প্রভাবে এখনও ভোপালের অনেক শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছে।

১৯৮৯ সালে সুপ্রিমকোর্ট ঘটনার ন্যায্য বন্দোবস্ত হিসাবে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে রায় দেয়, তবে অনেকে মনে করেন যে আরও বেশি ক্ষতিপূরণ এবং এই অঞ্চলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা জরুরি। গত বছর এই দুর্ঘটনার ৩৪ তম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভকারীরা ভোপালের রাস্তায় মিছিল করে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!