দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ চতুর্থ দফার ভোট। কড়া নিরাপত্তায় ৪৪টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। তাই ৪৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ভোটের কয়েক ঘণ্টা আগে অপসারিত ভাঙড়ের আইসি, কসবা থানার ওসির উপর আনা হল ডিসিকে। তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সিইও-র দফতরে সংযুক্ত মোর্চার ধর্নার পরেই সিদ্ধান্ত।

























