দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারতের মহিলা হকি দল। ভারতের মহিলা হকির ইতিহাসে প্রথম বার।
শনিবার সকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ভারতের মহিলা হকি দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বন্দনা। তবে জিতলেও তাঁদের তাকিয়ে থাকতে হয়েছিল গ্রেট ব্রিটেন-আয়ারল্যান্ড ম্যাচের দিকে। ওই ম্যাচে আয়ারল্যান্ড জিতলে ভারতের পরের পর্বে যাওয়া আটকে যেত। কিন্তু সেটা হয়নি।
শনিবারই গ্রেট ব্রিটেন ২-০ গোলে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। এই ফলাফলের সৌজন্যেই পরের পর্বে উঠে গেলেন বন্দনা কাটারিয়ারা। আগামী সোমবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

























