দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ গুলি চলার অভিযোগও ওঠে ৷ পরিস্থিতি সামলাতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী।
আজ ব্যারাকপুরে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি-র মধ্যে প্রথমে বচসা বাধে ৷ এরপর তা হাতাহাতিতে পৌঁছায় ৷ এলাকায় গুলিও চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির ঘায়ে জখম হয় দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷


























