Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ, পুদুচেরিতে টালমাটাল কংগ্রেস সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ইস্তফা দিলেন পুদুচেরির কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বিধায়ক এ জন কুমার। তার পরেই সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। টালমাটাল রাজ্যের কংগ্রেস সরকার।

জানাগেছে, এ জন কুমার ২০১৯ সালে উপনির্বাচনে কামরাজ নগর থেকে জিতেছিলেন তিনি। মন্ত্রিত্ব ছেড়েছেন আগেই। এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা। কুমারের ইস্তফার পর শাসক দল কংগ্রেসের এখন বিধায়ক সংখ্যা ১০।

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভায় মোট আসন ৩০। মনোনীত আসন তিনটি। কংগ্রেসের তিন জন ডিএমকে এবং এক জন এআইএডিএম বিধায়কের সমর্থন ছিল। এদিকে বিরোধী অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের সাতটি এবং এআইএডিএম–কের চারটি আসন রয়েছে। বিজেপি–র তিন জনকে মনোনীত বিধায়ক করা হয়েছিল।

এর আগে কংগ্রেসের দু’‌জন মন্ত্রী এবং জন কুমারকে নিয়ে দু’‌জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। দু’‌জন সরাসরি বিজেপি–তে যোগ দিয়েছেন। এক জনকে দলবিরোধী কাজের জন্য ডিসকোয়ালিফাই করা হয়েছে। বর্তমান শাসক এবং বিরোধী, উভয়েরই ১৪টি করে আসন রয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সরকার টেকানো চাপ। কংগ্রেস অবশ্য গোটা বিষয়টির জন্য বিজেপি–র দিকেই আঙুল তুলেছে।

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!