দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আস্থাভোটে জয়ী হলেন উদ্ধব ঠাকরে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ছিল ১৪৫ টি ভোট। উদ্ধব এদিন পেয়েছেন ১৬৯ টি। এদিন ভোটাভুটি শুরুর আগেই ওয়াক আউট করে বিজেপি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বিজেপির প্রোটেম স্পিকার কালীদাস কোলাম্বকরকে সরিয়ে এনসিপি-র দিলীপ ওয়ালসে পাতিলকে ওই পদ দেওয়ার প্রতিবাদে তারা ভোটাভুটিতে অংশ নেয়নি। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরিয়েছে ২৪ অক্টোবর। তার এক মাসেরও বেশি পরে, আজ বিধানসভায় হল আস্থাভোট।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















